ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রুমিন ফারহানার কর্মসূচির বিরুদ্ধে পাল্টা মানববন্ধন

বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী নিয়ে মতবিরোধ

রুমিন ফারহানার কর্মসূচির বিরুদ্ধে পাল্টা মানববন্ধন
×

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:৪১ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১২:৪৩

| প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে সংসদ সদস্য রুমিন ফারহানার মানববন্ধনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন ইসলাম প্রিয় জনতা’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুববিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী, সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি হাজী মহিবুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে জুনায়েদ কাসেমী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনে ব্যারিস্টার রুমিন ফারহানা তাঁর নিজ এলাকায় প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় আজান ও ওয়াজ নিয়ে কটূক্তি করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অপসংস্কৃতি চলতে দেওয়া হবে না।

এর আগে সোমবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে কর্মসূচির আয়োজন করা হয়। ‘ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে সংসদ সদস্য রুমিন ফারহানা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
 

আরও পড়ুন

×