ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নারী কারারক্ষীর সঙ্গে আপত্তিকর ফোনালাপের অভিযোগে জেল সুপার বদলি

নারী কারারক্ষীর সঙ্গে আপত্তিকর ফোনালাপের অভিযোগে জেল সুপার বদলি
×

দিদারুল আলম। ছবি- সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৮:৪২

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলমকে বদলি করা হয়েছে। এক নারী কারারক্ষীর সঙ্গে তার আপত্তিকর ফোনালাপের অভিযোগ ওঠার পর এ বদলির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

বুধবার তাকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারা উপমহাপরিদর্শক (ঢাকা বিভাগ-২) টিপু সুলতান। তবে বদলির কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

কিশোরগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ ফারহানা আক্তার জানান, দিদারুল আলম আজই নতুন কর্মস্থলে চলে গেছেন। একই সঙ্গে প্রধান কার্যালয় থেকে আনোয়ারুল করিম নামে নতুন জেল সুপার কিশোরগঞ্জে যোগদান করেছেন।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপের অডিওতে দিদারুল আলম ও এক নারী কারারক্ষীর কথোপকথন শোনা যায়। সেখানে তিনি ওই নারী কারারক্ষীকে ব্যক্তিগত বিভিন্ন প্রশ্ন করেন এবং একান্তে দেখা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

×