ঢাকা-রাজশাহী মহাসড়ক
উল্লাপাড়ায় ঝড়ে গাছ ভেঙ্গে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ
ছবি: সমকাল
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ২২:০৭ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ২২:১৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রবল ঝড় ও বৃষ্টির কারণে ঢাকা-রাজশাহী মহাসড়কের একাধিক স্থানে গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া ও আশপাশের এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়-বৃষ্টির সময় মহাসড়কের রামারচর ও সলঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঝড় থেমে যাওয়ার পর হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মেশিনের সাহায্যে গাছ কেটে সড়ক থেকে অপসারণের কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর রাত ৯টা ১৫ মিনিটের দিকে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।
- বিষয় :
- ঝড়
- মহাসড়ক
- যান চলাচলে বিঘ্ন
