ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
×

দৌলতদিয়া ঘাট। ফাইল ছবি

রাজবাড়ী ও গোয়ালন্দ প্রতিনিধি 

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১০:৪৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে আরও একটি বাসডুবির ঘটনা ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটে দাঁড়ানো করবী ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, দৌলতদিয়ায় বাসডুবির ঘটনা ঘটেছে। বাসটির যে ফেরিতে ওঠার কথা ওই ফেরিতে না উঠে অন্য ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসে কোনো যাত্রী ছিল না। চালক, হেলপারসহ তিনজন ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ নিখোঁজ হয়েছে এমনটি জানা যায়নি। বাসটি উদ্ধারে তৎপরতা চলছে।

এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৫নং ফেরি ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন

×