ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা
×

সীমান্ত এলাকায় দুই বাহিনীর মুখোমুখি অবস্থান তৈরি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৩:১৬

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া পেরিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তবে শুক্রবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা ওই প্রচেষ্টা প্রতিহত করে।

পরবর্তীতে দুপুরের দিকে পুশইনের চেষ্টা করা ওই ১০ জন ভারতীয় নাগরিক সীমান্তের জিরো লাইনে অবস্থান করতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত এলাকায় দুই বাহিনীর মুখোমুখি অবস্থান তৈরি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে ওই ১০ জন জিরো লাইনে অবস্থান করছে এবং বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক চলছে।
 

আরও পড়ুন

×