ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সিলেট 

সরকারকে গালি দিয়ে বক্তব্যের জন্য জামায়াত নেতার দুঃখ প্রকাশ

সরকারকে গালি দিয়ে বক্তব্যের জন্য জামায়াত নেতার দুঃখ প্রকাশ
×

জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াত আমির মাওলানা হাবিবুর রহমান

সিলেট ব্যুরো 

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৭:১৯ | আপডেট: ০৫ জুন ২০২৬ | ১৭:২৩

সমাবেশে সরকারকে গালি দিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াত আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। বক্তব্যে শব্দ চয়ন ঠিক হয়নি জানিয়ে শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে দুঃখপ্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি তারেক রহমান নেতৃত্বাধীন সরকারকে সিলেটি ভাষায় ‘ফুঙ্গা’ বলে মন্তব্য করেন। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হলে ওই বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। 
 বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে মাওলানা হাবিবুর রহমানের ফেসবুক পোস্ট 

এ নিয়ে ফেসবুক পোস্টে মাওলানা হাবিবুর রহমান লেখেন, ‘গতকাল জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটি ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই। আমার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

সিলেট মহানগর জামায়াত আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

আরও পড়ুন

×