ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

লিচু গাছের ডাল ভাঙার অভিযোগে শিশুকে নির্যাতন

লিচু গাছের ডাল ভাঙার অভিযোগে শিশুকে নির্যাতন
×

ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৩:০৩ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ০৩:০৩

কুমিল্লা শহরতলির শাসনগাছা এলাকায় লিচু গাছের ডাল ভাঙার অভিযোগে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার কোতোয়ালি থানায় মামলা করেছে শিশুটির পরিবার।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিশুটিকে গেঞ্জির কলার ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তাকে সড়কে ও শানবাঁধানো ঘাটে ফেলে দিয়ে আবারও তুলে নিয়ে মারধর করা হয়। অভিযুক্ত মো. অমি (৩০) শাসনগাছা বড়বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শাসনগাছা এলাকার মো. হাসানের শিশু সন্তানের বিরুদ্ধে একটি লিচু গাছের ডাল ভেঙে ফেলার অভিযোগ তোলেন প্রতিবেশী মো. অমি। গত বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে ধরে নিয়ে প্রকাশ্যে নির্যাতন করেন তারা। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি ভিডিও ছড়িয়ে পড়ার পর পালিয়ে গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন

×