ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

চট্টগ্রামে তথ্য প্রতিমন্ত্রী

সরকার সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না

সরকার সাংবাদিকদের  স্বাধীনতায় হস্তক্ষেপ  করবে না
×

ইয়াসের খান চৌধুরী

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

সাংবাদিকদের স্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, কিন্তু বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই সাংবাদিকদের পাশে থাকে।’  
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ– গণমাধ্যম থাকবে স্বাধীন, চলবে নিজ গতিতে। একটি স্বাধীন সার্বভৌম দেশে গণমাধ্যম তাদের ইচ্ছেমতো লিখবে।’ 
 

আরও পড়ুন

×