ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত পিস্তল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত পিস্তল উদ্ধার
×

পরিত্যক্ত পিস্তল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ২১:৪৫

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে পৌর এলাকার পুনিয়াউট রেলক্রসিং সংলগ্ন একটি পুকুরপাড়ের ঝোপ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল পুনিয়াউট এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। তবে অস্ত্রটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উদ্ধারকৃত পিস্তলটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগের দায়িত্বপূর্ণ এলাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মোট ৪৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৫ হাজার ১০ গ্রাম বিস্ফোরক, ২১৬টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৪৯টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন

×