সাভার থানা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ২২:২৮
সাভার থানা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। সাভার থানা ছাত্রদলের সভাপতি পদে ফয়সাল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক পদে মাহবুব হোসেন সামিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদে আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক পদে মোশারফ হিমেল খান এবং সাংগঠনিক সম্পাদক পদে তাজ খান নাঈমকে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ ৯ বছর পর গত ৫ জুন কমিটি দুটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদলের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি তরুণ ও সম্ভাবনাময় নেতাকর্মীদেরও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। তাদের অনুমোদনেই পৌর ছাত্রদলের ১৭১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সমকালকে জানান, ২০১৭ সালের ৫ জুন আগের কমিটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ৯ বছর পর গত ৫ জুন সাভার থানা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে।
সাভার থানা কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মাশফি বলেন, নবগঠিত কমিটি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- বিষয় :
- ছাত্রদলের কমিটি
