ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

হবিগঞ্জ

যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত, আহত ১০

যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত, আহত ১০
×

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামোড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৫:০৪

হবিগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী মুন্সি (৭০), শিশু আলিফ, হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০) ও নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তনয় কুমার মজুমদার।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের জানান, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার পথে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৈশামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আইনী প্রক্রিয়া নেওয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আরও পড়ুন

×