ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নাশকতা মামলায় কারাগারে শার্শার সাংবাদিক আসাদ

নাশকতা মামলায় কারাগারে শার্শার সাংবাদিক আসাদ
×

হাতকড়া পরিয়ে সোমবার দুপুরে যশোরের আদালতে তোলা হয় সাংবাদিক আসাদুজ্জামানকে (বাঁয়ে)

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১২:০৬

যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিডিনিউজের বেনাপোল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদকে সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। তাকে থানায় আটকে রাখা হয়। পরে নাশকতার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।  

আসাদকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে সোমবার সকাল থেকে শার্শা থানার সামনে অবস্থান নিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা আসাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। 

বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব জানান, সোমবার গভীর রাতে যশোরের শার্শা জামতলার বাড়ির থেকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই যশোর ডিবি পরিচয়ে গ্রেপ্তার করা হয় সিনিয়র সাংবাদিক আসাদকে। সেখানকার সিসি ক্যামেরা খুলে তাকে নিয়ে যাওয়া হয়। বেদম মারপিট করে আহত করা হয় আসাদের ভাগ্নে কলেজ পড়ুয়া তরঙ্গকে। পরে পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে তরঙ্গকে ছেড়ে দেওয়া হয়। 

সাংবাদিক জামাল হোসেন ও মনির হোসেন জানান, নির্বাচিত সরকারের সময় একজন সিনিয়র সাংবাদিককে এভাবে হয়রানিমূলকভাবে আটক স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

আটকের আসাদ বলেন, ২০২৩ সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে এসেছেন। 

শার্শা থানার ওসি ফারুক হোসেন বলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটিতে আসাদ সাংগঠনিক সম্পাদক ছিলেন, সে হিসেবে নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে। আজ সোমবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। 

আরও পড়ুন

×