ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ময়মনসিংহ-জামালপুরে যোগাযোগ বন্ধ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ময়মনসিংহ-জামালপুরে যোগাযোগ বন্ধ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত
×

লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১২:১১ | আপডেট: ১০ জুন ২০২৬ | ১২:৪৫

জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ‌‌'ব্রহ্মপুত্র এক্সপ্রেস' ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর সেটি উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী 'রিলিফ ট্রেনও' লাইনচ্যুত হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ নগরীর পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে। জোড়া লাইনচ্যুতির এই ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল সোয়া ৯টার দিকে। জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিকট শব্দে পাওয়ার কারের (বিদ্যুৎ সরবরাহকারী বগি) চাকা লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুর্ঘটনাকবলিত ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে উদ্ধার করতে ময়মনসিংহ স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) রওনা দেয়। কিন্তু সকাল ১০টার দিকে ময়মনসিংহ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে রিলিফ ট্রেনটির একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সিরাজুল ইসলাম জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছিল। কিন্তু আউটার সিগন্যালে গিয়ে সেই রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত হয়ে যায়।

তিনি জানান, রেললাইন সচল করতে বর্তমানে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে আউটার সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হওয়া রিলিফ ট্রেনটিকে লাইনে ফেরানোর কাজ চলছে। রিলিফ ট্রেনটি উদ্ধার করা সম্ভব হলে সেটিকে কাজে লাগিয়ে পরবর্তীতে তিনকোনা পুকুরপাড় এলাকায় আটকে থাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারটি উদ্ধার করা হবে।

 

আরও পড়ুন

×