ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী
×

উদবাতুল বারী আবু

কুমিল্লা প্রতিনিধি   

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১৩:৩৪

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা উদবাতুল বারী আবু। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ এর ধারা ৮(১) অনুযায়ী উদবাতুল বারী আবুকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২ পদমর্যাদা) পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে, চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাসের পর ২১ মে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে।

এ ব্যাপারে উদবাতুল বারী আবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব অর্পণ করেছেন। আমি কুমিল্লার উন্নয়নে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।
 

আরও পড়ুন

×