ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ ২ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ ২ জন গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৬:৩২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার দুইজন হলেন জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়দ (৪০) ও একই এলাকার শাহিন মিয়া। তাদেরকে আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারীকে ফরেনসিক প্রমাণ সংগ্রহের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানদের নিয়ে সিরাব এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত ১০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত যুবদল নেতা শহীদ মিয়াসহ কয়েকজন তার মুখ চেপে ধরে এবং সন্তানদের ভয়ভীতি দেখিয়ে পাশের চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তার হাত ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা তাকে ওই কক্ষে রেখে চলে যায়। সন্ধ্যায় তার স্বামী বাড়িতে ফিরে আসলে ওই ভুক্তভোগী নারী ঘটনার বিস্তারিত জানান।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর ভুক্তভোগী শুক্রবার সকালে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই নারী সোনারগাঁ থানায় মামলা করেন। পরে গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তার দুইজনকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। 

সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী নারীকে ফরেনসিক প্রমাণ সংগ্রহের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×