৫ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
ছবি: সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২৩:০৮
খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি। আজ শনিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রুপসা বাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পরে বাগেরহাট জেলা প্রশাসকের সঙ্গে তাদের দাবি ও কর্মসূচির ব্যাপারে বৈঠক হয়। এ সময় জেলা প্রশাসক বাস মালিক সমিতির দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এবং ১ মাস সময় দেওয়ার অনুরোধ জানান। তাতে সাড়া দিয়ে বাস মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাস মালিক সমিতি আলোচনা সাপেক্ষে ধর্মঘট ১ মাসের জন্য স্থগিত করেছে। এ সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন।
- বিষয় :
- খুলনা
- বাগেরহাট
- বাস ধর্মঘট
- প্রত্যাহার
