ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

টেকনাফে ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
×

ফাইল ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৮:৪৩

কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনায় মাছ ধরতে গিয়ে ৭ বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোটসহ আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্রসীমা থেকে তাদের ধরে নিয়ে যায়। 

অপহৃত জেলেরা হলেন- সৈয়দ আলম, সৈয়দুর রহমান, মো. ফয়সাল, আবদুল জলিল, মো. আজম,  মো. হেলাল ও আজম উল্লাহ। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, ৭ জেলেকে ধরে নিয়ে বিষয়টি শুনেছি। তাদের ফেরত আনা বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে শাহপরীর দ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, নাফ নদের মোহনা থেকে ৭ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন

×