ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

সিএমপির ৬ থানার ওসি রদবদল

সিএমপির ৬ থানার ওসি রদবদল
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ২১:৪০

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনার পর চট্টগ্রাম মহানগরের ছয় থানার ওসি পদে রদবদল হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

অফিস আদেশে বলা হয়েছে, কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলমকে ডবলমুরিং থানায়, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমকে ডবলমুরিং থানায়, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মানকে সিএমপির সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। এছাড়াও ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন খানকে সিটিএসবিতে, কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলশী থানায় সিটিএসবির পরিদর্শক মোজাম্মেল হককে ওসি পদে পদায়ন করা হয়েছে। চাকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদকে ডিবি দক্ষিণ এবং চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন মামুনকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে ডিবি দক্ষিণের পরিদর্শক জসিম উদ্দিনকে পদায়ন করা হয়েছে। 

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×