ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

খুলশীর ওসিকে শনিবার পদায়ন, সোমবারে ফের বদলি

খুলশীর ওসিকে শনিবার পদায়ন, সোমবারে ফের বদলি
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০২:১৮

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনার পর চট্টগ্রাম মহানগরে ছয় থানার ওসি পদে রদবদল হয়েছে। এর মধ্যে খুলশী থানার ওসি মো. সোলাইমানকে পদায়নের দুই দিনের মাথায় ফের বদলি করার ঘটনা ঘটেছে।

সোমবার চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে সিএমপির পাঁচ থানার ওসি পদে রদবদলের তথ্য জানিয়েছে সিএমপি।

অফিস আদেশে, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমকে ডবলমুরিং থানায়, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। এছাড়াও ডবলমুরিং থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন খানকে সিটিএসবি সিএমপিতে, কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সিটএসবির মোজাম্মেল হককে পদায়ন করা হয়েছে।

চাকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদকে ডিবি দক্ষিণ এবং চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন মামুনকে চকবাজার থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে ডিবি দক্ষিণের পরিদর্শক জসিম উদ্দিনকে পদায়ন করা হয়েছে। 

জনস্বার্থে  জারীকুত এ আদেশ কার্যক্রম করা হবে বলে আদেশে উল্লখ করা হয়েছে।

আরও পড়ুন

×