ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

সিসিকের আরও ৬ কোটি টাকার বিল পরিশোধ

সিসিকের আরও ৬ কোটি টাকার বিল পরিশোধ
×

 সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বকেয়া বিলের বড় একটি অংশ পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গতকাল মঙ্গলবার নগর ভবনে বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ২, ৩ ও ৪-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে সিসিকের পক্ষ থেকে ৬ কোটি ৬ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

চেক হস্তান্তরকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, পরিশোধিত এই অর্থের প্রায় পুরোটাই নগরবাসীকে দেওয়া স্ট্রিট লাইটের (সড়কবাতি) বকেয়া বিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড় অঙ্কের এই বকেয়া পরিশোধের পরও বিদ্যুৎ বিভাগ সিসিকের কাছে আরও প্রায় ৪ কোটি টাকা পাওনা।
এক সময় সিসিকের কাছে বিদ্যুৎ বিভাগের প্রায় ২০ কোটি টাকার বিল বকেয়া ছিল। গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে সিসিক তাদের এই বকেয়া পরিশোধ করে আসছে; যার মধ্যে ২০২২ সালে ৯ কোটি, ২০২৩ সালে ১৪ কোটি এবং ২০২৪ সালে দুই দফায় যথাক্রমে ১ কোটি ৩৪ লাখ ও ৫ কোটি ২৭ লাখ টাকার বকেয়া বিল পরিশোধ করে সিসিক। ফলে সামগ্রিক বকেয়ার পরিমাণ অনেকটাই কমে এসেছে।
অনুষ্ঠানে সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×