ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

স্ত্রী নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত

স্ত্রী নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত
×

মো. মাইদুল ইসলাম বাপ্পি

‎বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৮:১৮

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

গতকাল ‎সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির-এর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

‎গত সোমবার বেরোবি শাখা ছাত্রদল নেতার মাইদুল ইসলামের বিরুদ্ধে যৌতুক ও মাদকের টাকার জন্য নির্যাতন এবং হত্যার হুমকির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কেন্দ্রীয় সভাপতি বারবার লিখিত অভিযোগ করেন তার স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে জেবিন।

আরও পড়ুন

×