ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

‘এ গ্রামে বিএনপির নাম-গন্ধ রাখব না’ ককটেল-চিরকুটে হুমকি

‘এ গ্রামে বিএনপির নাম-গন্ধ রাখব না’ ককটেল-চিরকুটে হুমকি
×

ককটেল ও চিরকুট

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৯:৩৮

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে পাওয়া গেছে লাল স্কচটেপ মোড়ানো একটি ককটেল ও হুমকিসংবলিত চিরকুট। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মটমুড়া গ্রামে শরিফুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে এসব উদ্ধার করে পুলিশ।

চিরকুটে লেখা রয়েছে, ‘এ দোকানে বিএনপির কোনো লোক বসবি না। যারা বসবি তাদের সমস্যা আছে। এ গ্রামে বিএনপির নাম-গন্ধ রাখব না।’

মটমুড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম মুদি দোকানের পাশাপাশি চায়ের ব্যবসাও করেন। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল (মঙ্গলবার) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে বুধবার সকালে ফজরের নামাজের পর দোকান খুলতে গিয়ে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি ককটেল ও চিরকুট পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিই। পুলিশ এসে চিরকুট ও ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।’

কুমারীভাঙা পুলিশ ক্যাম্প ইনচার্জ ও পুলিশ উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ককটেল ও চিরকুট উদ্ধার করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। 

ককটেল পানিভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানান গাংনী থানার ওসি মহাদ্দিস মুরশেদ। তিনি বলেন, সন্ত্রাসীদের ধরতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×