যুবককে পিটিয়ে-কুপিয়ে খুন
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০৮:৩৮ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ১১:৪২
| প্রিন্ট সংস্করণ
যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– ওবায়দুল ইসলাম মানিক, রাজু আহম্মেদ ও ফজলু হোসেন। হত্যাকাণ্ডের ঘটনায় রিয়াজ হোসেনের মা বাদী হয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান।
- বিষয় :
- খুন
- কুপিয়ে হত্যা
- অভয়নগর