ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ
×

নিহত সোহেল মুন্সীর মায়ের আহাজারি। ছবি- সমকাল

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১২:২৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার গভীর রাতে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সোহেল ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর আগে ২০২২ সালে বিদেশি মদসহ সোহেল র্যা বের হাতে গ্রেপ্তার হয়েছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে সোহেল মুন্সী বাড়ির পূর্ব পাশের একটি ঘরে একা ঘুমাতে যান। সম্প্রতি সন্তান জন্ম দেওয়ায় তার স্ত্রী নুপুর বেগম শাশুড়ি সেফালি বেগমের সঙ্গে পাশের আরেকটি ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ শব্দ শুনে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে এসে তারা দেখতে পান, উঠানে সোহেলের মোটরসাইকেলে আগুন জ্বলছে এবং মাটিতে তার রক্তাক্ত মরদেহ পড়ে আছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ফোর্স পাঠিয়েছি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, ‘অপরাধীদের চিহ্নিত করতে এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।’

আরও পড়ুন

×