ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

স্বল্প সময়ে দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প: পানিসম্পদ মন্ত্রী

স্বল্প সময়ে দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প: পানিসম্পদ মন্ত্রী
×

ছবি: সমকাল

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ২০:০১

পদ্মা ব্যারাজ যেভাবে একনেকে পাস হয়েছে, টেকনিক্যাল টিম প্রতিবেদন দিলে স্বল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাস করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার দুপুরে তিস্তাসহ নীলফামারী ও রংপুর বিভাগের নদী ও খাল পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, এরই মধ্যে ৯ সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে পরিকল্পনা প্রতিবেদন জমা দেবে। এরপরই দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এখন কিছু মানুষ তিস্তা মহাপরিকল্পনার আন্দোলন করছে। আমরা এতদিন ধরে তিস্তা বাঁচাও আন্দোলন করছি, তখন তাদের চেহারা দেখা যায়নি। এখন ক্রেডিট নিতে চায়। তবে যাই হোক না কেন, যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা।

এর আগে নীলফামারীতে তিস্তা সেচ ক্যানেল ও চারালকাটা নদী পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ সরফরাজ বান্দাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×