১১ বছরের শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ
ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফের ধর্ষণচেষ্টা
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৩:৪১
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। মাদ্রাসা থেকে ফেরার পথে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অভিযুক্ত যুবক আবারও ধর্ষণচেষ্টা করে বলে অভিযোগ করেছেন শিশুটির মা।
একই উপজেলার বাসিন্দা অভিযুক্ত যুবক পেশায় একজন মুদি দোকানি।
শুক্রবার বিকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ অনুযায়ী, ওই শিশু স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে। গত বছরের ১৯ ডিসেম্বর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত অভিযুক্তের দোকানে ১০০ টাকার নোট ভাঙাতে যায়। এসময় খাবার দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত মাদ্রাসার টিনশেডে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। এ সময় ভিডিও ধারণ করে অভিযুক্ত ব্যক্তি।
অভিযোগে আরও বলা হয়, ধর্ষণ শেষে ওই যুবক কাউকে কিছু বললে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
সর্বশেষ বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফেরার পথে অভিযুক্ত যুবক আবারও ধর্ষণচেষ্টা করলে ভুক্তভোগী বাড়ি ফিরে মা-বাবার কাছে বিষয়টি জানায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বাদির অভিযোগের বিষয়ে মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।
- বিষয় :
- শিশু ধর্ষণ
