ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি বাতিল দাবিতে দুই পক্ষের হাতাহাতি

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি বাতিল দাবিতে দুই পক্ষের হাতাহাতি
×

নতুন কমিটি নিয়ে বিরোধে দুই পক্ষের হাতাহাতি

রাজশাহী ব্যুরো 

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১০:৪৪ | আপডেট: ২০ জুন ২০২৬ | ১১:৩২

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। 

এ সময় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পরে নতুন কমিটির দায়িত্বপ্রপ্তরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিত শান্ত করে।

নেতাকর্মীরা অভিযোগ করেন, ছাত্রদলের আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ, মাদক সেবনকারীদের জায়গা দেওয়া হয়েছে। এই কমিটিকে ‘পকেট কমিটি’উল্লেখ করে তারা বলেন, টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ হাসান এবং সামানুল হক হৃদয়কে সদস্য সচিব করে ৯ সদস্যের আংশিক কমিটির ঘোষণা করা হয়।

আরও পড়ুন

×