ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ডাকাত দলের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড

ডাকাত দলের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড
×

ডাকাত দলের হামলায় আহত সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৮:৩৯

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন নিজ এলাকায় ডাকাত দলের হামলার শিকার হয়েছেন। গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে তার নিজ এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়িতে যাওয়ার পথে তার নিজ এলাকা নারায়ণগঞ্জের আড়াইহাজারে একদল সশস্ত্র ডাকাত আচমকা হামলা চালায়। হামলায় তিনিসহ ৬ জন গুরুতর আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন

×