ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

প্রতিবেশীর মাটির দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

প্রতিবেশীর মাটির দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু
×

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৯:২২

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামের লিচুবাগান এলাকায় প্রতিবেশী বাড়ির একটি পুরোনো মাটির দেয়াল ধসে কোহিনুর বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে পরিবারের জন্য খাবার তৈরির প্রস্তুতিকালে হঠাৎ দেয়ালটি তার রান্নাঘরের ওপর ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। 

পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী জয়নাল আবেদীনের মাটির একটি ঘরের পাশেই ছিল জসিমের রান্নাঘর। তার স্ত্রী কোহিনুর বেগম সকালে নিজ বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন। রান্নাঘর ঘেঁষা ওই মাটির ঘরটি বেশ পুরোনো। এদিন দেয়ালটির একটি বড় অংশ ভেঙে পড়ে কোহিনুরের রান্নাঘরের ওপর। তিনি দেয়ালের নিচে চাপা পড়ে প্রাণ হারান।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাইশা ফারজানা জানান, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বুকে আঘাতের চিহ্ন রয়েছে। 

নিহতের ছেলে তুহীন আহমেদ বলেন, প্রতিবেশী একটু সতর্কতা অবলম্বন করলে আজ মাকে হারাতে হতো না। 

এ বিষয়ে জয়নাল আবেদীনের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ঘটনা শুনেছি। তবে নিহতের পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। 

আরও পড়ুন

×