ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ২২:২১

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মসজিদের এক ইমাম ও খতিবকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। 

ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, তার মেয়ে প্রতিদিন ওই ইমামের কাছে মসজিদের ভেতরে প্রাইভেট পড়তে যেত। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে মেয়ের খোঁজ নিতে গিয়ে তিনি মসজিদের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি অভিযুক্ত ইমাম এবং তার শিশু কন্যাকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। 

শিশুর মায়ের ভাষ্যমতে, শিশুটি তাকে জানায় যে ইমাম প্রতিদিনই তার সাথে এমন আচরণ করতেন।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযক্ত ইমামকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ দিলে দ্রুত মামলা দায়ের করা হবে।  

আরও পড়ুন

×