ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

জার্মানির প্রতি আমজাদের ভালোবাসার কারণ ওষুধ

জার্মানির প্রতি আমজাদের ভালোবাসার কারণ ওষুধ
×

জার্মান ফুটবল দলের সমর্থকদের সঙ্গে আমজাদ হোসেন (সামনে)। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৭:২০ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৭:২২

জার্মানিতে কখনো যাননি, সরাসরি তাদের ফুটবল দলের খেলাও দেখেননি। তবুও বাংলাদেশের মাগুরার কৃষক আমজাদ হোসেন ডি মানশাফটের নিবেদিতপ্রাণ এক সমর্থক।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ৭২ বছর বয়সী এই কৃষক নিজের জমিজুড়ে তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির জাতীয় পতাকা। আমজাদ বলেন, জার্মানির প্রতি তাঁর ভালোবাসার শুরু হয়েছিল ওষুধের কারণে। একটি জার্মান ওষুধ তাঁর জীবন বাঁচিয়েছিল।

মাগুরার এই কৃষক বলেন, ২০০৪ ও ২০০৫ সালে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। তখন একটি জার্মান ওষুধ সেবনের পর তিনি সুস্থ হয়ে ওঠেন। সেই থেকে জার্মানি ও তাদের ফুটবল দলকে ভালোবাসেন।

মাঠে টানানো জার্মানির জাতীয় পতাকা। সম্প্রতি মাগুরায়। ছবি: এএফপি

জার্মানি ২০০৬ সালের বিশ্বকাপের আয়োজক ছিল। তখন প্রথমবারের মতো ছোট পরিসরে জার্মানির পতাকা বানান আমজাদ। দৈর্ঘ্য ছিল দেড় কিলোমিটার। এরপর প্রতিটি বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টে তিনি পতাকার দৈর্ঘ্য বাড়িয়েছেন। কখনো কখনো কাপড় কেনার খরচ জোগাতে নিজের জমির অংশও বিক্রি করেছেন।

সম্প্রতি এএফপিকে আমজাদ বলেন, ‘কিছু মানুষ আমাকে পাগল বলে। তবে আমার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা কখনোই এ নিয়ে রাগ করেনি।’

চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলা কোনো একদিন মাঠে বসে দেখার ইচ্ছা আমজাদের। তিনি বলেন, ‘আমি আশা করি, সেই সুযোগ একদিন পাব।’

আরও পড়ুন

×