ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

প্রভোস্টের পদত্যাগ দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মধ্যরাতে বিক্ষোভ

প্রভোস্টের পদত্যাগ দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মধ্যরাতে বিক্ষোভ
×

উপাচার্য বাসভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা। ছবি-সমকাল

‎বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ০৫:১৯

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ ফেলানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন সেই হলের নারী শিক্ষার্থীরা।

‎সোমবার রাত ১২টায় একযোগে স্লোগান দিয়ে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

‎বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেশির ভাগ সময় হলের ডাইনিং বন্ধ থাকে। প্রভোস্ট ম্যাম আমাদের কথা না শুনে মনগড়া নোটিশ দেন। 

‎তারা আরও অভিযোগ করে বলেন, আমাদের হলে ভালো রিডিং রুমের দরকার। আমদের যে রিডিং রুম আছে তাতে আমরা বসতে পারি না। সেখানে প্রচুর মশা আর আবর্জনা। এছাড়া রিডিং রুমে তিনটা বেঞ্চ আছে আর কোনো বেঞ্চ নাই। 

‎এছাড়াও তারা অভিযোগ করেন, গণরুমে মিল চালানো বাধ্যতামূলক। সকালে শিক্ষার্থীদের চিড়ামুড়ি খেয়ে থাকতে বলা হয়।

‎এ বিষয়ে বেরোবি প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন, মেয়েদের হলে কিছু সমস্যা আছে। আমরা আগামীকাল প্রশাসনিকভাবে একটা ভিজিট করব দ্রুত যেগুলো সমাধান করা যায় আমরা করবো। আরেকটা বিষয় হিটার এবং ডাইনিং একসাথে চলতে পারবে না। আমরা এই বিষয়টির সমাধান করব। আর ২৪ ঘণ্টা যেন এখানে থাকে এরকম প্রভোস্ট আমরা খুঁজতেছি। আশাকরি দ্রুত সব সমস্যার সমাধান হবে।  

রিডিং রুমের বিষয়ে তিনি বলেন, আমরা আগামীকাল ইঞ্জিনিয়ার নিয়ে গিয়ে ভিজিট করব। কি করতে হবে সেইটা কাল সিদ্ধান্ত নেওয়া যাবে।

আরও পড়ুন

×