ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দারোয়ান আটক

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দারোয়ান আটক
×

 নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:৩৩

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ সদরের তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ের দারোয়ানের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গতকাল ‎মঙ্গলবার এ অভিযোগ ওঠার পর পুলিশ অভিযুক্ত দারোয়ান আবুল হোসেনকে সন্ধ্যায় থানায় নিয়ে যায়। 

ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা জানান, ভুক্তভোগী ওই শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গতকাল দুপুরে বিষয়টি দেখে ফেলেন এক অভিভাবক। ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই বলেন, আমার বোন কিছুটা অ্যাবনরমাল। এর আগেও তার সঙ্গে এই ঘটনা ঘটলেও সে কাউকে জানায়নি। বিষয়টি আমরা আজ জানার পর শিক্ষকদের কাছে অভিযোগ জানাই। তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। একই সময় আরও কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের সঙ্গে একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও র‌্যাব আসে। বাইরে লোকজন বিক্ষোভ করেছে, ফলে কেউ বের হতে পারেনি। সন্ধ্যায় দারোয়ানকে নিয়ে যায় পুলিশ।

অভিভাবকদের অভিযোগ, নিপীড়নের বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানালে স্কুলের প্রধান শিক্ষক জামায়াত নেতা মোহাম্মদ রবিন হুসেন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। 
এ বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি তা ধরেননি। এসএমএস পাঠানো হলেও জবাব দেননি। 
সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আবুল হোসেন নামের একজনকে আটক করে থানায় আনা হয়েছে। স্কুলছাত্রীর অভিভাবকরা মামলা দিলে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। 
 

আরও পড়ুন

×