সিরাজদীখানে সেতুমন্ত্রী
নিষিদ্ধ দলের তৎপরতা জাতির ব্যর্থতা
শেখ রবিউল আলম
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:৫৪ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১১:১২
| প্রিন্ট সংস্করণ
সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটা তো কাম্য না। একটা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা তো জাতির ব্যর্থতা। এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এক সময় একটা রাজনৈতিক দল ছিল এবং জনগণের প্রতিপক্ষ হয়ে কাজ করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত। সর্বশেষ নিষিদ্ধ, আর নিষিদ্ধ মানে তো নিষিদ্ধই।
গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচে রেলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখন প্রশ্ন একটা রাজনৈতিক দল নিষিদ্ধ বিষয়টি জাতি কিভাবে দেখে? জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় দলটি নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ হওয়ার জন্য জাতি গণঅভ্যুত্থান করেছে।
- বিষয় :
- শেখ রবিউল আলম
- সিরাজদীখান
- আওয়ামী লীগ
- সেতুমন্ত্রী
