ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন যুবকের পায়ের গোড়ালি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন যুবকের পায়ের গোড়ালি
×

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২০:২১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শফিউল আলম (৩৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার পায়ের গোড়ালির একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে ভালুকিয়া এলাকার একটি পাহাড়ি স্থানে এ ঘটনা ঘটে। আহত শফিউল আলম ঘুমধুম ইউনিয়নের আমতলী গ্রামের মোহাম্মদ কালুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ কলাবাগানে কাজ করতে সীমান্তবর্তী এলাকায় যান শফিউল। এ সময় হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, ঘুমধুমে স্থলমাইন বিস্ফোরণের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সীমান্তবর্তী যেসব এলাকায় মাইন পুঁতে রাখা থাকতে পারে, সেগুলো শনাক্ত করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লাল পতাকা টাঙিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আরও পড়ুন

×