ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৮:৩৯

ফরিদপুরে বিশেষ অভিযানে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এ অভিযান চালায়।

অভিযানকালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের বাসিন্দা মো. রানা গাজী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা গাজী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।

র‌্যাব-১০ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×