ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

পদ্মার চরে আটকা পড়ল লঞ্চ, ৮৫ যাত্রীকে উদ্ধার

পদ্মার চরে আটকা পড়ল লঞ্চ, ৮৫ যাত্রীকে উদ্ধার
×

ছবি: সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২১:০৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে চলাচলকারী একটি লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করেছেন নৌ পুলিশ সদস্যরা। গত শনিবার রাতে তাদের পদ্মা নদীর একটি চর থেকে উদ্ধার করে অন্য লঞ্চের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। এ দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

নৌ পুলিশ সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ যাত্রী নিয়ে এমভি বোয়ালি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীর কুশিহাটা এলাকার চরে লঞ্চটি আটকা পড়ে। ৯৯৯-এ সংবাদ পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পর একটি ট্রলার ও নৌ পুলিশের দুটি স্পিডবোটের মাধ্যমে যাত্রীদের চর থেকে এমভি চিশতিয়া নামে আরেকটি লঞ্চে স্থানান্তর করেন। রাত সাড়ে ১১টার দিকে নৌ পুলিশের তত্ত্বাবধানে সব যাত্রীকে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছানো হয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা বলেন, ৯৯৯-এ লঞ্চটি চরে আটকে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ৮৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।

আরও পড়ুন

×