ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

‎নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

‎নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু
×

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৮:৪৬

নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা যাবজ্জীবন বন্দি জাহাঙ্গীর (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ।

তিনি জানান, গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জাহাঙ্গীরকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। রূপগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি ২০১৪ সাল থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

জেল সুপার আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে জাহাঙ্গীরের মরদেহ দাফনের জন্য তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন

×