দৌলতদিয়া ফেরিঘাটে সিসি ক্যামেরা স্থাপন করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ছবি- সমকাল
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২০:৪০ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ২০:৪৩
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ফেরিঘাটে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। বুধবার বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ৪ ও ৫ নম্বর ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রতিটি ফেরিঘাটে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করা যায়। এছাড়া ফেরিঘাটগুলোর অ্যাপ্রোচ সড়কের মুখে ব্যারিকেড বসানোর কাজ চলছে।
তিনি আরও জানান, ঘাটের উন্নয়ন প্রকল্পসংক্রান্ত সব তথ্য উল্লেখ করে সাইনবোর্ডও টানানো হবে, যাতে যাত্রী ও সংশ্লিষ্টরা প্রকল্প সম্পর্কে সহজেই জানতে পারেন।
এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ফেরিঘাট
- সিসি ক্যামেরা
