ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার
×

মাদ্রাসা সুপার বাকী বিল্লাহ

বগুড়া ব্যুরো 

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৭:৩০ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ১৮:১১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামে এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার গছাইল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকী বিল্লাহ গছাইল দাখিল মাদ্রাসার সুপার। 

পুলিশ জানায়, বাকী বিল্লাহর শ্বশুরবাড়িও গছাইল গ্রামে। তিনি প্রায়ই তার চাচাতো শ্বশুরের বাড়িতে যাতায়াত করতেন। অভিযোগ উঠেছে, গত ২১ জানুয়ারি বিকেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি তার শারীরিক প্রতিবন্ধী চাচাতো শ্যালিকাকে ধর্ষণ করেন। পরে ওই তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় তরুণীর অভিভাবক ও বাকী বিল্লাহর চাচা শ্বশুর তোজাম্মেল হোসেন বাদী হয়ে গত ২৫ জুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ১ জুলাই মামলাটি নন্দীগ্রাম থানায় নথিভুক্ত করা হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বাকী বিল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×