১০০ বিড়ালের ফ্রি ভ্যাকসিনেশন
ফ্রি ফ্লু ভ্যাকসিন দিতে আদরের পোষা বিড়ালকে নিয়ে আসে এক শিশু সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৮:৫০
| প্রিন্ট সংস্করণ
১০০ বিড়ালকে বিনামূল্যে ফ্লু ভ্যাকসিন দিয়েছে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরিফুন নেসা ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার নগরীর আল্লামা ইকবাল রোডের চাঁন মোল্লা টাওয়ারে এ ভ্যাকসিনেশন করা হয়। এ সময় ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ উদ্দিন সবুজ, আল্লামা ইকবাল রোড মসজিদ কমিটির কার্যকরী সদস্য মঈন উদ্দিন আহমেদ মিঠু, ‘প্রাণবিক’-এর সভাপতি ফাহিমুল ইসলাম, ফাউন্ডেশনের সহসভাপতি ফয়সাল সিনহা, তাশফিয়া আহমেদ প্রমুখ।
স্কুলশিক্ষক এনামুল হকের ১৩টি বিড়ালকে ভ্যাকসিন দেওয়া হয়। তিনি জানান, একটি বিড়ালকে ভ্যাকসিন দিতে ১০০০ থেকে ১২০০ টাকা নেয়। সেখানে সম্পূর্ণ ফ্রিতে ভ্যাকসিন পেয়ে খুবই আনন্দিত তিনি। ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ উদ্দিন সবুজ বলেন, বিড়াল কুকুরের ভ্যাকসিন দেওয়া খরচের বিষয়। সমাজের বিত্তবানদের কাছে আমাদের এ কার্যক্রমে সহায়তা করার অনুরোধ জানাই।’
- বিষয় :
- বিড়াল
