ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন বাবা, সেই ছেলের মারধরেই গেল প্রাণ

ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন বাবা, সেই ছেলের মারধরেই গেল প্রাণ
×

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১২:১৭

নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। সোমবার ভোরে শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবারের বরাতে জানা যায়, কয়েক বছর আগে সুমন মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর থেকেই পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। মাদকাসক্তির কারণে প্রায় এক বছর আগে সুমনকে ছেড়ে তার স্ত্রী সুমা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া হয়।

রোববার গভীর রাতে রাগ করে সুমন তার বাবা মহাতাব সরকারের পাশে গিয়ে শুয়ে পড়েন। পরিবারের সদস্যদের ভাষ্য, সুমনের ঘুম না আসায় বাবা তার মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন। একপর্যায়ে তিনি বাবাকে জোর করে ঘর থেকে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর একটি ইট দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মহাতাব সরকার ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সুমন ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
 

আরও পড়ুন

×