ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বগুড়া চেম্বারের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

বগুড়া চেম্বারের নির্বাচনে  বিএনপি সমর্থিত  প্যানেলের নিরঙ্কুশ জয়
×

বগুড়া ব্যুরো 

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সব পদেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে তারা। গত রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোছা. আছিয়া খাতুন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এমএসএম আতিকুর রহমান বাদল ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম জামায়াত সমর্থিত প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ২২৭ ভোট।
 সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু এবং মামদুদুর রহমান শিপন। 

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার মেজবাহুল হক রন্টু, পরিমল চন্দ্র দাস, আজিজার রহমান মিলটন, শাহিনুর ইসলাম সবুজ, এস এম নুর-ই-আলম সিদ্দিকী, রাসেদুল ইসলাম, শফিকুল ইসলাম, সামসুল হক বেনু এবং মতিউর রহমান।
প্রায় দুই দশক পর অনুষ্ঠিত এ নির্বাচনে মোট এক হাজার ৭৭ জন ভোটারের মধ্যে ৯৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নগরের শহীদ টিটু মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×