ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেপ্তার

চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেপ্তার
×

মো. মহিন উদ্দিন। ছবি: সমকাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১২:৪২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার দোকান থেকে ৮০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরীহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মহিন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে মহিন তার চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি করে আসছিলেন। অভিযানের সময় দোকানে তল্লাশি চালিয়ে একটি বাজারের ব্যাগ থেকে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মোট ওজন প্রায় ৮০০ গ্রাম।

এ ঘটনায় উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কবিরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

আরও পড়ুন

×