ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বিরোধের জেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

বিরোধের জেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন
×

পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৩:০০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামে পূর্ববিরোধের জেরে একটি বাণিজ্যিক মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুকুরের মালিক ও মৌজপুর গ্রামের বাসিন্দা সৈয়দ রফিকুল হোসাইন জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পাশে প্রায় ১ দশমিক ৬৮ একর আয়তনের একটি পুকুরে তিনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাঁর বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রফিকুল হোসাইন পুকুরপাড়ে গেলে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাঁর চিৎকার শুনে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় একজনকে পুকুরে ট্যাবলেট জাতীয় পদার্থ নিক্ষেপ করতে দেখা যায়। পরে পুকুর থেকে রাসায়নিক ট্যাবলেট ও কালো রঙের গুঁড়াজাতীয় পদার্থ উদ্ধার করা হয় এবং রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন

×