ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জন্মনিয়ন্ত্রণসামগ্রী সরবরাহ নেই, বিপাকে সেবাপ্রত্যাশী

জন্মনিয়ন্ত্রণসামগ্রী সরবরাহ নেই, বিপাকে সেবাপ্রত্যাশী
×

 নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

বগুড়ার নন্দীগ্রামের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও স্যাটেলাইট ক্লিনিকে পরিবার পরিকল্পনার অত্যাবশ্যকীয় অনুষঙ্গ জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। এতে অপ্রত্যাশিত গর্ভধারণ এবং কম বয়সে বিবাহিত মেয়েদের গর্ভধারণের আশঙ্কা বেড়ে গেছে। বিশেষজ্ঞেরা এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা ৩৪ হাজার ৪০৭ জন। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে সারাদেশের মতো নন্দীগ্রামেও জন্মনিয়ন্ত্রণ উপকরণ সরবরাহ বন্ধ হয়ে যায়। জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন, কনডম, পিল ও অন্যান্য উপকরণের অভাবে এ কার্যক্রমে যুক্ত কর্মকর্তা-কর্মচারী বা কর্মীরা সঠিকভাবে পরিবার পরিকল্পনা সেবা দিতে পারছেন না। অনেকেই বাধ্য হয়ে বাজার থেকে অতিরিক্ত দামে এসব উপকরণ কিনছেন। এতে নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। 
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. এসএম শফিকুর রহমান সজীব জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই জন্মনিয়ন্ত্রণ উপকরণ আসবে এমন আশ্বাস পেয়েছেন। সেগুলো পেলে  আর সমস্যা থাকবে না বলে  জানান তিনি। মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম যথারীতিভাবে চালু রয়েছে। 
 

আরও পড়ুন

×