ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

খুলনায় জেল থেকে পালানোর তিন ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হাজতি

খুলনায় জেল থেকে পালানোর তিন ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হাজতি
×

পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝি। ছবি- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২২:১১

খুলনার পুরাতন জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে পালানোর তিন ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যান ইমন মাঝি। তিনি নগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরির মামলায় গত ১৩ জুন থেকে হাজতি হিসেবে কারাগারে ছিলেন।

খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু ছায়েম জানান, পালানোর ঘটনা জানার সঙ্গে সঙ্গেই কারারক্ষীদের একাধিক দল অভিযান শুরু করে। একটি দল ইমন মাঝির বাড়িতে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তিনি বাড়িতে এলে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়। কারাগার থেকে পালানোর ঘটনায় খুলনা সদর থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×