ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

পাটগ্রাম সীমান্তে আবারও পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

পাটগ্রাম সীমান্তে আবারও পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
×

ম্যাপ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৯:৪১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ধবলসুতি সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। পরে বিজিবির বাধায় ব্যর্থ হয়ে পিছু হটেছে তারা। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ধবলসুতি সীমান্তের মেইন পিলার ৮৩৩/৯ (এস)-এর নিকট এ ঘটনা ঘটে। বিএসএফ সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে ওই তিন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা ভোররাতে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশ অংশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি কঠোর অবস্থান নিলে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। বিজিবি ও স্থানীয় জনতা ওই তিনজনকে শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরেই আটকে রেখে দিয়েছে। বর্তমানে তারা ভারতের ১৫০ গজ অভ্যন্তরে রয়েছে। তবে অপর ৬ জন কোথায় গিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর প্রেস নোট সূত্রে জানা গেছে, বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে এ বিষয়ে বিজিবির কথা হয়েছে। দ্রুত পুশইনকৃত ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। সীমান্তে বিজিবির টহল তৎপরতা বৃদ্ধি, পুশব্যাক কার্যক্রম চলমান এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে প্রেস নোটে জানানো হয়েছে।

আরও পড়ুন

×