ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা
×

কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়া ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১১:২০

সপ্তাহব্যাপী চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদি এলাকায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়া ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে।

এতে আরও বলা হয়, দুর্গম উপকূলীয় অঞ্চলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

×