ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কক্সবাজারে পাঁচ শতাধিক বানভাসি মানুষকে ত্রাণ দিল বিজিবি

কক্সবাজারে পাঁচ শতাধিক বানভাসি মানুষকে ত্রাণ দিল বিজিবি
×

ছবি: সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২০:৫৩

কক্সবাজারের বন্যাদুর্গত পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিজিবি। সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) উদ্যোগে পেকুয়া উপজেলার তিনটি গ্রামের বানভাসি মানুষদের মধ্যে রান্না করা খাবার ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  

পেকুয়া উপজেলার নবগঠিত পেকুয়া সদর ইউনিয়নের বলিরপাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া এলাকায় ৫০০ জনের মধ্যে রান্না করা খাবার এবং ৫১০টি পরিবারের হাতে ৫১০ প্যাকেট শুকনা খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম লবণ, ১০০ গ্রাম হলুদ ও ১০০ গ্রাম মরিচ।

এ ছাড়া বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন প্রযুক্তিও ব্যবহার করছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। দুর্যোগ মোকাবিলায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়বদ্ধতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিজিবির উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×